শিরোনাম - প্রেয়সীর চোখ
কবি - আজিম হোসেন আকাশ
অন্ধকার ফিকে হয়ে আসে
প্রেয়সীর তমাটে চোখে,
সুুদূর দিগন্তে কল্পনার দৃষ্টি-
নিভৃতে যায় যত দূর;
আগমনী বাতাসে বার বার,
ভেসে আসে সেই চেনা সুর।
নিষণ্ন পাখির কোমল নীড়ের মত,
নির্মল প্রেয়সীর দু’টি চোখ,
কত স্বপ্ন ছিল আঁকা ঐ
যাদুমাখা লাজুক আঁখিতে;
শুধু মিছে প্রহেলিকায়,
পারিনি তার স্বপ্ন অটুট রাখিতে।
হাজার হৃদয়ের ভীড়ে আজো
খুঁজে ফিরি সেই চেনা সুর;
হৃদয়ের তরে হৃদয় খুঁজে
দৃষ্টি যাবে আর কত দূর।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
![]() |
| প্রেয়সীর চোখ |
কবি - আজিম হোসেন আকাশ
অন্ধকার ফিকে হয়ে আসে
প্রেয়সীর তমাটে চোখে,
সুুদূর দিগন্তে কল্পনার দৃষ্টি-
নিভৃতে যায় যত দূর;
আগমনী বাতাসে বার বার,
ভেসে আসে সেই চেনা সুর।
নিষণ্ন পাখির কোমল নীড়ের মত,
নির্মল প্রেয়সীর দু’টি চোখ,
কত স্বপ্ন ছিল আঁকা ঐ
যাদুমাখা লাজুক আঁখিতে;
শুধু মিছে প্রহেলিকায়,
পারিনি তার স্বপ্ন অটুট রাখিতে।
হাজার হৃদয়ের ভীড়ে আজো
খুঁজে ফিরি সেই চেনা সুর;
হৃদয়ের তরে হৃদয় খুঁজে
দৃষ্টি যাবে আর কত দূর।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু