![]() |
| খড়কুটো – দুই |
বিকাশ দাস
মাথার উপর আকাশ
তার চেয়ে বেশি প্রয়োজন ঘরলগ্ন মাটি
দেহ জুড়ানো দু'দন্ড শান্তি
নামিয়ে ব্যক্তিগত বোঝার দায় পায়ের নিচে ।
মাথার উপর ঈশ্বর
তার চেয়ে বেশি প্রয়োজন শ্রমলগ্ন হাত
পেট জুড়ানো দু' মুঠো ভাত
সারিয়ে রক্তজলের উৎস সময়ের উদ্ভিদে ।
মাথার উপর ঐশ্বর্য
তার চেয়ে বেশি প্রয়োজন দেহলগ্ন বৃষ্টি
ঢেঁকি জুড়ানো দু'ধামা ধান
মাখিয়ে আপন্ন অধিকার সংঘাতের ঘামে ।
(মুম্বাই)
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু