![]() |
| ইচ্ছেঘুড়ি |
আজিম আকাশ
ইচ্ছেঘুড়ি যখন-তখন
যেথা-সেথায় ঘুরে;
ইচ্ছেঘুড়ি বীনা সুতায়
সপ্ত আকাশ উড়ে।
ইচ্ছেঘুড়ি সকাল-বিকাল
রঙিন স্বপ্ন দেখায়;
ইচ্ছেঘুড়ি মনের মাঝে
স্বপ্ন বুনতে শেখায়।
ইচ্ছেঘুড়ির নেইতো কোন
ঝড়-তুফানের ভয়;
ইচ্ছেঘুড়ি এক পলকেই
আকাশ করে জয়।
ইচ্ছেঘুড়ির হঠাৎ-সঠাৎ
নূতন বার্তা আনে;
ইচ্ছেঘুড়ি যখন-তখন
ভাসে সুখের বানে।
টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ থেকে
রচনাকাল : ০৩.০৯.১৪ইং
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু