![]() |
| শ্রাবন |
রিপন চন্দ্র বর্মন
শ্রাবন মেঘের ঝমঝমে
শুনি তব কথা,
এমন করে দাও কেন গো
এমন নিঠুর ব্যথা ।
মাঝে মাঝে হেয়ালিতে
বলিতে কি চাও ?
শ্রাবন মেঘে ভিজলে তুমি
সঙ্গী করে নাও ।
তোমার একটু স্পর্শ পেতে
বারি হয়ে ঝরি
মৃত্তিকাকে ভালবেসে
বক্ষে তোমায় ধরি ।
বৃষ্টির তালে, মনের ভিতর
কথা করে রণ
ঝমঝমিয়ে ভিজাও মোরে
ভিজাও তপ্ত মন ।
১৩/০৮/১৪
সময়: ১২.২১
বদরপুর ।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু