সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কত দিন দেখি না

কত দিন দেখি না  আজিম আকাশ                                                          কত দিন দেখি না   কত দিন দেখি না মাগো তোমার চাঁদ মুখী মলিন মুখখানি। গত রাতে স্বপ্নের বিভোরে দেখেছি তোমার অলৌকিক দু’টি হাত, যে হাতের স্নেহময়ী পরশে শৈশবে মুখে অন্ন তুলে দিতে; যে হাতের অনুশাসন দেখিয়েছে বিদ্বেষহীন সত্যের শুভ্র পথ, শিখিয়েছে অন্নের সমাপ্তিহীন ক্ষুধায়- জীবন যুদ্ধের অভয় বাণী। কাস্তের মত বাঁকা চাঁদের হাসি দিয়েছে চলার পথে অনুপ্রেরণা; দিয়েছে মৌন-মহান উদারতার শিক্ষা, দেখিয়েছে অন্ধকারে আলোর পথ; জেনেছি বিশ্বকে; দেখেছি অদেখা ভুবন। পৃথিবীর সমস্ত সুখ তোমার চাঁদমুখী অবিকল অভিনব বদনে, পৃথিবীর সমস্ত জল তোমার সৃজনশীল অশ্র“সজল লোচনে, গতরাতে দেখেছি তোমার সেই অশ্রুসিক্ত নির্ঘুম দু’টি চোখ। আজ জীবনের প্রয়োজনে কাঙ্খিত- কর্তব্যের টানে তোমা থেকে দূরে, অনেক দূরে যান্ত্রিক এক নগরীতে, যেখানে মানবতা নেই; নেই দু’দন্ড শান্তি আশ্বাসী হৃদয়ে জাগে না স্বপ্নসুখ, ফলে না সৃ...

জপ অনুচ্চ স্বরে

জপ অনুচ্চ স্বরে  জপ অনুচ্চ স্বরে      আজিম আকাশ                                                                           জপ মনে মনে, ভবে অনুচ্চ স্বরে,      সৃজিলেন যিনি তাহারই তরে।     ভুল জাগতিক তোমার দুঃখ-বেদনা,     জগতের সুখের তরে বৃথা কেঁদোনা।     অনন্ত সুখ খুঁজবে তোমায় করলে পুণ্য;     বিফলে যাবে সবি, নেকির ভাগ হলে শূন্য।     হেলায় কাটিও না তাই ক্ষণস্থায়ী জীবন;     সময় ফুরিয়ে গেলে হবে নির্ঘাত মরণ।     জীবন যুঝায় লিপ্ত তুমি জঠরের জ্বালায়;     পুণ্যের সঞ্চয় নেই ভবে, কাটিয়ে হেলায়।     গুপ্ত পাপে সদাই তুমি প্রাণহীন জীবন্মৃত;     অমরত্বের কাজে ব্রত হলে হবে সমাদৃত।     কু-রিপুকে বাঁধ তুমি লোহার জিঞ্জিরে; ...

হাঁটছি – পাবলো নেরুদা

হাঁটছি – পাবলো নেরুদা প্রায়শ এমন হয়-নিজেকে মানুষ ভাবলে বমনেচ্ছা হয় হেঁটে যাই দর্জির দোকান আর সিনেমাহলের ভিতর দিয়ে শুকিয়ে ওঠা , জলনিরোধক , পশমী কাপড়ের তৈরি একটি রাজহাঁ স নিয়ন্ত্রণ করছে আমার পথ ছাই আর জরায়ূর জলে। নাপিতের দোকানের গন্ধ আমাকে ঠেলে দেয় ঘোড়ার কান্নার ভিতরে আমি কেবল পাথর কি পশমের মতন স্থির শুয়ে থাকতে চাই আর আমি দোকান আর আমি বাগান দেখতে চাই না দেখতে চাই না পন্য , চশমা , লিফট। প্রায়শ এমন হয়- আমার পা ও নখের ওপর ঘেন্না ধরে যায় আর আমার চুল আর আমার ছায়ায় বমনেচ্ছা হয় । প্রায়শ এমন হয়-নিজেকে মানুষ ভাবলে বমনেচ্ছা হয়। এখনও বিষয়টি চমৎকার হতে পারে সুন্দর লিলি ফুল দিয়ে একজন আইনের কেরানিকে ভয় দেখানো অথবা কানে আঘাত করে সন্ন্যাসিনীকে খুন করা বেশ হয় সবুজ চাকু নিয়ে হেঁটে গেলে রাস্তায় ঠান্ডায় মরার আগে তারস্বরে চিৎকার করলে। অন্ধকারে শিকড় হতে আমি চাইনা অনিশ্চিত , ছড়ানো , ঘুমের সঙ্গে শিউরানো নীচে নেমে যাওয়া , একেবারে পৃথিবীর ভেজা-ভেজা নাড়িভুঁড়িতে ভিতরে নিতে নিতে ভাবা , প্রতিদিন খাওয়া। আমি এত দুঃখযাতনা চাইনা। সমাধি ও শিকড়ের মতো আমি...

শীতের স্বপ্ন – আর্তুর র‌্যাঁবো

শীতের স্বপ্ন – আর্তুর র‌্যাঁবো শীতে আমরা গোলাপি রঙের নীল গদির ছোট্ট ঘোড়াগাড়িতে করে বেড়াতে যাব। ভালো লাগবে আমাদের। উন্মাদ চুমুর ঝাঁক অপেক্ষা করছে আমাদের কোণে। কিছু দেখবে না বলে চোখ বন্ধ করে থাকবে তুমি , কাচের ভিতর দিয়ে ভেংচি কাটবে সন্ধ্যার ছায়া , ক্রদ্ধ গর্জন করতে থাকা ঐসব দৈত্যেরা , কালো নেকড়ে ও কালো পিশাচের ভিড় পাশ কেটে চলে যাবে। তারপর তুমি টের পাবে তোমার শক্ত গালে সুড়সুড়ি লাগছে হালকা চুমু উত্তেজিত মাকড়শার মতন তোমার ঘাড়ে দৌড়াবে … আর তুমি মাথা নাড়তে নাড়তে বলবে: ‘ ধর ’! তারপর আমরা প্রাণিটিকে খুঁজতে থাকব যেটিও অনেক দূরে যাবে বেড়াতে … অনুবাদ: ইমন জুবায়ের

আমাতে নিবদ্ধ হও

শিরোনাম   আমাতে নিবদ্ধ হও আমাতে নিবদ্ধ হও মোকসেদুল ইসলাম আমার স্বপ্নগুলো কি তোমাকে এখনও স্পর্শ করে আগের মতো। জোছনা রাতে চাঁদের আলো গায়ে মেখে উপলব্ধির স্পর্শে ঝুল বারান্দায় ভুল চোখে এখনও কি আমায় দেখো? এখনও কি তোমার প্রহর কাটে বিলম্বিত আকাশ দেখে মাঝরাতের দুঃখগুলো করে তাড়া পাগলা ঘোড়ার মতো, তোমার মনের ভিতর এখনও কি বিষন্ন ফুল ফোটে নিঝুম হাওয়ায় একলা রাতে ভাঙা টবে। বিষাদের নীলগিরিতে এখনও কি মুখ লুকিয়ে কাঁদো একলা বসে কালের অথৈ গহ্ববরে শহুরে স্বপ্নগুলো আঁতুড় ঘরেই যায় মরে চৈত্রের খরতাপে তৃষিত ছায়ায় শরীরের ভাঁজে ভাঁজে এখনও কি কষ্টের রেখা ফুঠে ওঠে? আমাতে নিবদ্ধ হও মেয়ে মেঘ দূতদের পাঠিয়ে দিব সব দুঃখ শুষে নিতে স্নিগ্ধ ভোরে পাখি হবো, আঁচল ভরে রোদ্দুর দিব এনে।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

পাগলা মনটারে তুই বাঁধ

শিরোনাম   পাগলা মনটারে তুই বাঁধ পাগলা মনটারে তুই বাঁধ শ্যামল সোম   মেঘলা দিনে, রইলি পড়ে, ঘরের কোনে একলাই পড়ে, এখন  তুই কাঁদ। বিছিয়ে আছে বিশ্ব জোড়া জালের  মায়ার ফাঁদ। কেঁদে কেঁদে নয়ন জলে, চরণ তাঁর  ধুইয়ে দে-রে, ছেড়ে কামিনী কাঞ্চন,  স্মরণ নে রে প্রভুর চরণ। মনের যত বাসনা ছিল ও -যে কেবল মায়ার রঙিন সঙ্গিন ফানুসের মত আসমানে উড়লি হবে? যখন যেতেই হবে।   তোর দিন ফুরলো, ও মন, এবার সাঙ্গ হলো তোর সকল খেলা বৃথা কাজে সময় গেলো, ঐ অলসতায়, শুয়ে,বসে কাটলো বেলা। এখন এই যাওয়ার বেলায়, করিস কেন ছল, ছল করে তুই একে একে মনের মানুষ খুজতে গেলে,  শহর গ্রামে হেথায় হোথায়, ঘুরে ঘুরে একা একা ফিরলি কত, বিদেশী মুসাফিরের মত।  প্রভুর কৃপায় পেলি মন্ত্র, সেই সে বানী, তাও খোয়ালি, এখন, জ্বলে পুড়ে পোড়া গাছের শরীরে, সকল পাতাই গেছে ঝরে। ফুল ফোঁটে না, পোড়া গাছের ডালে দোল খায় না পাখী, ঐ যে বহিছে নদী, সেই নদীর তীরেই শ্মশান, জ্বলছে চিতা। উড়ছে ছাই, ডাকছে নদী, তুই নদীর ডাকে, শক্ত করে মনকে বেঁধে, ঐ নদীর জলে ডুবে চলরে ভেসে নদীকে ভালোবাসে। পাগলা তোর ঐ লালায়িত লালসা, ভোগের ভাবনায়, দে দে ওর...

টোকাই জীবন

টোকাই জীবন শিরোনাম  টোকাই জীবন আজিম আকাশ এই যে যারা অধিক শীতে কাপে যবু থবু; তাদের তরে তোমার মনে হয় কি দয়া কভু! অনাহারে অর্ধাহারে কাটে জীবন দুর্ভোগে; কেউ কি তবু দাঁড়ায় পাশে তাদের কঠিন দুর্যোগে। তোমরা যখন ইটের ঘরে থাক মহা সুখে; হাঁড় কাপানো শীতে তখন থাকে তাঁরা দুঃখে। রাস্তা-ঘাটে ময়লা ঘেটে জীবন কাটে হেলায়; স্মৃতিগুলো পাড় হয়ে যায় দিন বদলের পালায়। দুঃখের মাঝে কাটে সময় ভাগ্যে রটে না কিছু; বস্তির মাঝে কাটে জীবন কষ্ট ছাড়ে না পিছু।  (টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ)  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স