সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

হাঁটছি – পাবলো নেরুদা

হাঁটছি – পাবলো নেরুদা প্রায়শ এমন হয়-নিজেকে মানুষ ভাবলে বমনেচ্ছা হয় হেঁটে যাই দর্জির দোকান আর সিনেমাহলের ভিতর দিয়ে শুকিয়ে ওঠা , জলনিরোধক , পশমী কাপড়ের তৈরি একটি রাজহাঁ স নিয়ন্ত্রণ করছে আমার পথ ছাই আর জরায়ূর জলে। নাপিতের দোকানের গন্ধ আমাকে ঠেলে দেয় ঘোড়ার কান্নার ভিতরে আমি কেবল পাথর কি পশমের মতন স্থির শুয়ে থাকতে চাই আর আমি দোকান আর আমি বাগান দেখতে চাই না দেখতে চাই না পন্য , চশমা , লিফট। প্রায়শ এমন হয়- আমার পা ও নখের ওপর ঘেন্না ধরে যায় আর আমার চুল আর আমার ছায়ায় বমনেচ্ছা হয় । প্রায়শ এমন হয়-নিজেকে মানুষ ভাবলে বমনেচ্ছা হয়। এখনও বিষয়টি চমৎকার হতে পারে সুন্দর লিলি ফুল দিয়ে একজন আইনের কেরানিকে ভয় দেখানো অথবা কানে আঘাত করে সন্ন্যাসিনীকে খুন করা বেশ হয় সবুজ চাকু নিয়ে হেঁটে গেলে রাস্তায় ঠান্ডায় মরার আগে তারস্বরে চিৎকার করলে। অন্ধকারে শিকড় হতে আমি চাইনা অনিশ্চিত , ছড়ানো , ঘুমের সঙ্গে শিউরানো নীচে নেমে যাওয়া , একেবারে পৃথিবীর ভেজা-ভেজা নাড়িভুঁড়িতে ভিতরে নিতে নিতে ভাবা , প্রতিদিন খাওয়া। আমি এত দুঃখযাতনা চাইনা। সমাধি ও শিকড়ের মতো আমি...

শীতের স্বপ্ন – আর্তুর র‌্যাঁবো

শীতের স্বপ্ন – আর্তুর র‌্যাঁবো শীতে আমরা গোলাপি রঙের নীল গদির ছোট্ট ঘোড়াগাড়িতে করে বেড়াতে যাব। ভালো লাগবে আমাদের। উন্মাদ চুমুর ঝাঁক অপেক্ষা করছে আমাদের কোণে। কিছু দেখবে না বলে চোখ বন্ধ করে থাকবে তুমি , কাচের ভিতর দিয়ে ভেংচি কাটবে সন্ধ্যার ছায়া , ক্রদ্ধ গর্জন করতে থাকা ঐসব দৈত্যেরা , কালো নেকড়ে ও কালো পিশাচের ভিড় পাশ কেটে চলে যাবে। তারপর তুমি টের পাবে তোমার শক্ত গালে সুড়সুড়ি লাগছে হালকা চুমু উত্তেজিত মাকড়শার মতন তোমার ঘাড়ে দৌড়াবে … আর তুমি মাথা নাড়তে নাড়তে বলবে: ‘ ধর ’! তারপর আমরা প্রাণিটিকে খুঁজতে থাকব যেটিও অনেক দূরে যাবে বেড়াতে … অনুবাদ: ইমন জুবায়ের

আমাতে নিবদ্ধ হও

শিরোনাম   আমাতে নিবদ্ধ হও আমাতে নিবদ্ধ হও মোকসেদুল ইসলাম আমার স্বপ্নগুলো কি তোমাকে এখনও স্পর্শ করে আগের মতো। জোছনা রাতে চাঁদের আলো গায়ে মেখে উপলব্ধির স্পর্শে ঝুল বারান্দায় ভুল চোখে এখনও কি আমায় দেখো? এখনও কি তোমার প্রহর কাটে বিলম্বিত আকাশ দেখে মাঝরাতের দুঃখগুলো করে তাড়া পাগলা ঘোড়ার মতো, তোমার মনের ভিতর এখনও কি বিষন্ন ফুল ফোটে নিঝুম হাওয়ায় একলা রাতে ভাঙা টবে। বিষাদের নীলগিরিতে এখনও কি মুখ লুকিয়ে কাঁদো একলা বসে কালের অথৈ গহ্ববরে শহুরে স্বপ্নগুলো আঁতুড় ঘরেই যায় মরে চৈত্রের খরতাপে তৃষিত ছায়ায় শরীরের ভাঁজে ভাঁজে এখনও কি কষ্টের রেখা ফুঠে ওঠে? আমাতে নিবদ্ধ হও মেয়ে মেঘ দূতদের পাঠিয়ে দিব সব দুঃখ শুষে নিতে স্নিগ্ধ ভোরে পাখি হবো, আঁচল ভরে রোদ্দুর দিব এনে।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

পাগলা মনটারে তুই বাঁধ

শিরোনাম   পাগলা মনটারে তুই বাঁধ পাগলা মনটারে তুই বাঁধ শ্যামল সোম   মেঘলা দিনে, রইলি পড়ে, ঘরের কোনে একলাই পড়ে, এখন  তুই কাঁদ। বিছিয়ে আছে বিশ্ব জোড়া জালের  মায়ার ফাঁদ। কেঁদে কেঁদে নয়ন জলে, চরণ তাঁর  ধুইয়ে দে-রে, ছেড়ে কামিনী কাঞ্চন,  স্মরণ নে রে প্রভুর চরণ। মনের যত বাসনা ছিল ও -যে কেবল মায়ার রঙিন সঙ্গিন ফানুসের মত আসমানে উড়লি হবে? যখন যেতেই হবে।   তোর দিন ফুরলো, ও মন, এবার সাঙ্গ হলো তোর সকল খেলা বৃথা কাজে সময় গেলো, ঐ অলসতায়, শুয়ে,বসে কাটলো বেলা। এখন এই যাওয়ার বেলায়, করিস কেন ছল, ছল করে তুই একে একে মনের মানুষ খুজতে গেলে,  শহর গ্রামে হেথায় হোথায়, ঘুরে ঘুরে একা একা ফিরলি কত, বিদেশী মুসাফিরের মত।  প্রভুর কৃপায় পেলি মন্ত্র, সেই সে বানী, তাও খোয়ালি, এখন, জ্বলে পুড়ে পোড়া গাছের শরীরে, সকল পাতাই গেছে ঝরে। ফুল ফোঁটে না, পোড়া গাছের ডালে দোল খায় না পাখী, ঐ যে বহিছে নদী, সেই নদীর তীরেই শ্মশান, জ্বলছে চিতা। উড়ছে ছাই, ডাকছে নদী, তুই নদীর ডাকে, শক্ত করে মনকে বেঁধে, ঐ নদীর জলে ডুবে চলরে ভেসে নদীকে ভালোবাসে। পাগলা তোর ঐ লালায়িত লালসা, ভোগের ভাবনায়, দে দে ওর...

টোকাই জীবন

টোকাই জীবন শিরোনাম  টোকাই জীবন আজিম আকাশ এই যে যারা অধিক শীতে কাপে যবু থবু; তাদের তরে তোমার মনে হয় কি দয়া কভু! অনাহারে অর্ধাহারে কাটে জীবন দুর্ভোগে; কেউ কি তবু দাঁড়ায় পাশে তাদের কঠিন দুর্যোগে। তোমরা যখন ইটের ঘরে থাক মহা সুখে; হাঁড় কাপানো শীতে তখন থাকে তাঁরা দুঃখে। রাস্তা-ঘাটে ময়লা ঘেটে জীবন কাটে হেলায়; স্মৃতিগুলো পাড় হয়ে যায় দিন বদলের পালায়। দুঃখের মাঝে কাটে সময় ভাগ্যে রটে না কিছু; বস্তির মাঝে কাটে জীবন কষ্ট ছাড়ে না পিছু।  (টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ)  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

হে শতবর্ষী পূনর্ভবা

শিরোনাম   হে শতবর্ষী পূনর্ভবা  হে শতবর্ষী পূনর্ভবা      মোঃ মোসাদ্দেক হোসেন হে শতবর্ষী পূনর্ভবা তোমাকে বলছি, রুপে রুপসী পূণর্ভবা শিমুলের রক্ত রাঙানানো দৃশ্যে- শুকনো বাঁশের ঝঁপে মাছেদের দলের সামনে বসেছি। হাজার বছরের ইতিহাস আজ উঠে ফুঁটে ক্ষণে ক্ষণে, জন্ম-মৃত্যু-বন্ধন আর আবেগ রুদ্ধ মনে- কতকাল গেছে; কত ক্ষণ দূরের কোকিলের ডাক শোনা যায়, আমের মুকুল রৌদ্দুর দুপুরে অসীম স্বপ্ন জাগায়। তুমি পূনর্ভবা; হাজার পথের মিলনের সাক্ষি তুমি, ছুটে এসেছি তোমার বুকেতে সবুজ ঘাসের দেহেতে আমি। মাছরাঙার নিরব অপেক্ষার পহরের মত অপেক্ষা করি, যতদূর যায় চোখ চেয়ে দেখি চিকচিক বালি। হে শতবর্ষী পূনর্ভবা, তোমার তীরে সাদা সজনে ফুলের মেলায়- অজও কত রঙে ঝলমল রোদে মেতে উঠ তুমি খেলায়। কত যুগ পেরিয়েগেছে, কতজন হারিয়েগেছে দূরের কবরাস্থানে, কত স্মৃতি জড়িয়ে রেখেছে অগ্নিশিখার শ্মসানে- আমি তারিই ছবি আঁকি আজও হাজার বছরের ইতিহাস, দু’তীরে ভাঙা গড়ার মাঝে হারিয়ে যাওয়া-গড়ে তুলা বসবাস। তোমার যৌবনের রুপখানি আঁকি, পালতুলা নৌকা মাঝিদের, তুমি আসবে ফিরে মনের দিগন্তে বাস্তবতায় ফের। হাজার বছরের রত্নগুলো ভা...

নদীর মত শরীর

শিরোনাম   নদীর মত শরীর   নদীর মত শরীর আজিম আকাশ নদীর মত শরীর যেন শীমুল তুলোর পরশ; গভীর রাতের পিয়াস শেষে মন হয়ে যায় সরস। গোলাপ ফুলের সুবাস যেন মাতাল বাহুর ভাঁজে; প্রেম সাগরে ডুব দিয়ে মন স্বর্গীয় সুখ খোঁজে। কে বলেছে এই ধরাতে সুখ নেই-তো মনে; নারীর ছোঁয়ায় পুরুষ কায়া সুখ পায় শুভ-ক্ষণে। নারীর প্রেমে সিক্ত হয়ে পুরুষরা হয় দিওয়ানা; দেহের ক্ষুধা মিটাতে পুরুষ দেয় নারীর কায়ায় হানা। রেশম-কোমল দেহের ভাঁজে গৌন গোপন লজ্জা; সুখের তরে সংগোপণে শরীরটা হয় শয্যা। চাঁদনি রাতের চাঁদের মত জড়িয়ে থাকে মায়া; হাড় কাঁপানো শীতেও যেন আগুন ঝরা কায়া। (টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ)   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স