একরাশ আঁধার শিরোনাম - একরাশ আঁধার কবি - আজিম আকাশ একরাশ আঁধারের মাঝে হাঁটতে হাঁটতে এক ফালি আলোর পথ খুঁজে বেড়াই, টেকনাফ থেকে তেঁতুলিয়ার ধূসর প্রান্তর- উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর অচেনা পথে আজো খুঁজে ফিরি এক ফালি চাঁদের বিকিরণ; যা দূর করতে পারে জাতির ভয়াবহ বিভীষণ। সভ্যতা থেকে সভ্যতার ক্রমশ বিবর্তন; কতটুকু হয়েছে দেশের আদল পরিবর্তন? এটা শুধু সভ্যতার দেয়ালে মাথা ঠুকে মরা- নিপীড়িত জনতার আত্নজিজ্ঞাসাই নয়, অজস্র আঘাতে হৃদয়ের রক্তক্ষরণও বটে। তবে কি এভাবেই ধেই ধেই করে চলবে- রুগ্ন জাতির নিদারুণ অনিশ্চিত ভবিষ্যত? দিন যায় দিন আসে, দিন বদলের পালায়; বদলে যাও, বদলে দাও শ্লোগান প্রতীকী মাত্র- বাস্তবতার ছোঁয়া নেই তা বুকের জ্বালা বাড়ায়। স্বপ্নাক্রান্ত জনতা যুগ যুগ স্বপ্নকে আঁকড়ে ধরে বার বার আশায় বুক বাঁধে, তবুও যদি আসে- বাংলায় একটি আচ্মকা আমূল পরিবর্তন; জনতার আমরণ দাবিগুলো আজ কেবলই ধূসর কুয়াশা হয়ে বাংলার প্রকৃতিতে, দীঘঃশ্বাস রুপে বিস্তার করছে টেকনাফ থেকে- তেঁতুলিয়ার শহর-গ্রামময় প্রতিটি প্রান্তর; তবে কি জাতির বিবেক আজ শুধুই প্রশ্নবিদ্ধ? আর কত থাকবে আশাহত, জনতার অন্তর? এই কি তবে আমার ৩০ লাখ প...
সব কবি , সব কবিতা