![]() |
| তুমি ! |
কবি - নাফিস ইমতিয়াজ
তুমি কি সেই ?
যাকে ঘিরে আমার প্রত্যাশার পারদ শুধু বাড়ছেই ,
আমার ইচ্ছের ফানুস গুলো এখনও উড়ছে ।
তোমার এতোটুকু অবহেলা -
সেগুলোকে মুহূর্তেই ভেঙে দিতে পারে ।
আমাকে না হয় কিছু নাই বা দিলে ,
শুধু আমার স্বপ্ন গুলোকে বেড়ে উঠতে দাও
যেন ওটুকু আঁকড়ে ধরে
আমি আজীবন বলতে পারি --
আমার স্বপ্ন কুমারী তার উন্মাদ প্রেমিকের স্বপ্নগুলোকে অবহেলা করেনি ।।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু