![]() |
| ঘুড়ি |
কবি -মোকসেদুল ইসলাম
তোমার আকাশ নীলে উড়িয়েছি আমার জীবনের লাল ঘুড়ি
চৈত্রের পোড়া রোদে পড়ন্ত বিকেল বেলায় নাটাই দিয়েছি ছেড়ে তোমার হাতে
অদ্ভুত শব্দে ফরফর করে উড়ে বেড়ানো ঘুড়ি বিপজ্জনক দূরত্বে যাওয়ার আগেই টেনে নিও কাছে।
তোমার আকাশে সাদা মেঘের ভেলা প্রজাপতির ওড়াওড়ি
আমার আকাশ কালো মেঘে ঢাকা ঝরছে শুধু বারি
উড়িয়েছি তাই তোমার আকাশে আমার স্বপ্ন ঘুড়ি।
শক্ত হাতে ধরে রেখ নাটাই ছিঁড়ে না যেন সুতো
দমকা হাওয়ার বাতাসে উড়ুক মনের মত।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু