সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নগ্ন নির্জন

kobita.info
নগ্ন নির্জন
শিরোনাম নগ্ন নির্জন
 কবি        শ্যামল সোম 

নগ্ন নির্জন দুপুরে সুদুর রামপুরের নিষিদ্ধ পল্লীর বাড়ীওয়ালীর
একা ঘরে পড়ে পড়ে- সুমিতা কাঁদে, চোখের জলে ভেসে যায় মন।
দুপুর গড়িয়ে আসছে বিকেল-এবার উঠে -শরীর টা সাজিয়ে সেজে
উঠতে হবে, এদিকে ভয়ে আতংকে শুকিয়ে আসছে গলা -জল খায় সে;
সুমিতার মনে যায় তার মেয়েবেলা-বরানগরে ছোট দর্জির দোকান
ছিল তার বাপের, পূজোর সময় নিজে সেলাই করে নানা রঙের
 বাহারি পোষাক বানাতো,সেই পোষাক পরে বাপের হাত ধরে ভাইর সাথে

ঘুরে ঘুরে দূগা ঠাকুর দেখে বেড়াত,রঙিন আলোর মায়ায় হারিয়ে যেত।
স্কু লের ফাং সনে মাতিয়ে দিত নাচ গানে, অভাবের সংসারে ছিল  শান্তি,
আন্ন্দ, কিন্তু কুল ভাসিয়ে -জোয়ারের মত যৌবনের ঢল নামলো যখন শরীরে--
সর্বনাশা সৌন্দযের গরিমায়-সিনেমার নায়িকা হওয়ার চরম বাসনায় মশগুল-
স্বপ্নের ফেরিওয়ালা হয়ে এক রাজপুত্র, এল -চোখে রেখে চোখ, হাত ধরে বলে,
সুমি তোমার নায়িকা হওয়ার  বাসনা আমি নিশ্চয়ই পূরন করবো", প্রতিশ্রু তি
অঙ্গিকারে ফেঁসে গিয়ে,ছাড়ে বাপের ঘর ছাড়িয়ে-এত বছরের মায়া দুপায়ে মাড়িয়ে--
এক দিন ট্রেনে চড়ে রাজ পুত্রের সাথে যায় স্বপ্ন পুরীর  সেই  মায়া পুরীতে,
হায় ! এ কোথায় ? এত সাগর পারের স্বপ্ন শহর নয়, এত রাম পুরের যম পুরী।
সাজানো  ঘরে লাল বিছানায় রাতের রাত জেগে রাত পরী সাজে যন্ত্রনায়-আর্তনাদে
বোবা কান্নায় রাত শেষে ভোর হয়, বার বার ফিরে যাওয়ার বাসনায় দিন যায়-ফেরা কি হয়?



 কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মতামত দিতে ভুলবেন না কিন্তু

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালবেসে সখা

শিরোনামঃ ভালবেসে সখা            পারভেজ সাজ্জাদ   ভালবেসে সখা   চাই না পুরোটা নীল আকাশ ,পারো কি দিতে, তোমার আকাশে ঠাই , কথা দেয়া,কথা নেয়া,চাই না ওসব , শুধু বলি হাত বাড়ালেই যেন পাই , চাইনা সহায় ,তোমার কাছে, মুঠো মুঠো সুখ , পারো যদি ভাগ করে নিও, আমার কিছু দুখ । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । কিছু কথা বলবো আমি ,কিছুটা শুনব তোমার , কথায় কথায় হবে গান ,হবে রাত্রি ভোঁর, কত কথা তবু জমা রয়ে যাবে , শুধু দুজনার ।। সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   । নাহয় জাললেনা প্রদীপ আমার জন্যে, তোমার কবিতায় আধার মুছে এনে দিও রুপালী চাঁদ,   আমার দক্ষিণ জানালায় । দিওনা সাত মণিহার,দামী উপহার   ,উৎসবে নাই বা গেলে নিয়ে, কাঁদতে দিও নীরব আলিঙ্গনে ,তোমার বুকে , আদরের আস্কারায় । সখা ভালোবাসা এমনই হয় , ভালোবাসা এমনই হয়   ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভাবনা

কবিতা: ভাবনা সঞ্জয় দাস তুমি আসবে বলে, এই জীবনের সমস্ত অপেক্ষা আমার; তা শুধু একান্তই আমার। এই পৃথিবীর সব ক'টা বসন্ত জড়ো করে,  কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি; তুমি আসবে বলে অপেক্ষা কেবল শুধুই আমার। ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়  দুধ - সাদা রঙের শিউলি পড়ে, লাল টুকটুকে সূর্যটাকে দেখে; মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে। জানি তুমি আসবে, তুমি আসবে, অপেক্ষা কেবল শুধুই আমার।  সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে, "এক স্বর্গ ভুবন" ভালোবাসায় পূর্ণ করে,  আমাকে নিবেদন করবে প্রেম। হবে আমারই অপেক্ষার অবসান। তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে? কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে? শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নির্মল ভালবাসা

শিরোনাম : নির্মল ভালবাসা                      --- হেমন্ত রড্রিক্স  সমুদ্রের অতল গহ্বরে  শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,  বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?  কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয় মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত। তোমার মুখাবয়ব আলো আধারে  সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।  মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা  দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা । শীতল বায়ু বহে সমান্তরাল । ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।  দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই  সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় । বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।  মরণোত্তর তাজমহল নয়, জীবদ্দশায় হাতে হাত রেখে চলার  অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।  (সেপ্টেম্বর তিরিশ  সিনসিনিটী  বিমান বন্দর ওহাইও, আমেরিকা  - সকাল নয়টা ।) ( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)