সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

তোমার শহরে

তোমার শহরে শিরোনাম   তোমার শহরে কবি - গোলাম মাসুম (জিকো) অন্ধকারে অন্ধকার হাতরে খুঁজে ফিরছি  এই যামিনী হউক পৃথিবীর শ্রেষ্ঠ সময়  বাতির থাম গুলো যেন ভাড়াটে অবিদ্যা  কাম আর কামনার কেতন আঁটসাঁট বহির্বাস, রঙিন সানগ্লাস আর চেতনা বর্ধক অধমাঙ্গে অপেক্ষক রুপাজিবা  ক্লান্তির বুট জোড়া যেন আর চলতে চায়না  অনাশ্রিত কাজু বাদামের পানে শুঁড়িখানায় অপেক্ষমান যবসুরার পাত্র জোড়া অভিবাদন জানায় নিঃশব্দে ওদিকে দূরদর্শনে উপস্থাপক ভুরু কুচকে সংবাদ দিলো  আজ তুষারবর্ষাবে টোকিও ও তার আশেপাশের শহর গুলোকে । টোকিও ! - এ এক বিচিত্র শহর - ঢাকার থেকে একদম অন্যরকম  কখনো তুষারবর্ষে, কখনো অবিরাম বৃষ্টি সপ্তাহজুড়ে, কখনোবা গরমে উদম হওয়ার যোগার প্রায় বিত্তের উত্তেজনায় উর্ধ্বে প্রসারিত  প্রাণহীন ভালবাসায় পূর্ণ একটি আধুনিক কনক্রিটের বস্তি  এখানে প্রকৃতিও ভান করে স্বাভাবিকতার  সবাই কথা বলে প্রায় নিঃশব্দে সমস্ত দিন চলেও গাড়ির ভেঁপু বাজতে শুনিনা এ যেন আলোর মাঝে অন্ধকার একটি শহর  আর তাইত আমি এই শহরে অন্ধকারে অন্ধকার হাতরে খুঁজে ফিরি নিরন্তর ।। ...

জল বেশ্যা

শিরোনাম   জল বেশ্যা জল বেশ্যা কবি ; মোকসেদুল ইসলাম আমার অপেক্ষার প্রহর কাটে না আর বিকেলের ছায়ার মতোই দীর্ঘ থেকে দীর্ঘ হয় তবুও জল বেশ্যার দেখা মেলে না। শীতে নয় প্রণয় তৃষ্ণায় কেঁপে ওঠে বিস্ফোরিত ঠোঁট অস্থির হাওয়ায় উড়ে যায় সমস্ত জৈবিক চেতনা জড় পদার্থের মতো ফ্রেমে বন্দি থেকে যায় সব স্বপ্নগুলো। আর এদিকে…….. আঁধার রাতে আদিম লীলায় মেতে ওঠা মানব দিনের বেলায় সন্যাসীর বেশে ঘুরে বেড়ায় আমরা বোকা জনতা অন্ধের হাতি দেখার মতোই তার গুনগান গাই। হায় মানব, এর চেয়ে আমার জল বেশ্যাই ঢের ভালো ভালোবাসা নয় ক্ষুধার অবসানে জল বেশ্যার পথ চেয়ে রই।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

নব বৈশাখ

ন ব বৈশাখ শিরোনাম   ন ব বৈশাখ আজিম হোসেন আকাশ বিপুল খুশির ঢল নেমেছে বাংলা নব বর্ষে ; চারিদিকে জমছে মেলা শিশু - কিশোর হর্ষে। রং - বিরঙের পোষাক যেন ঈদ আনন্দের মত ; পান্তা - ইলিশ খাবে সবাই হোক না খরচ যত। বাংলা যেন নব বধূ অতি রঙে সজ্জিত ; নাচে - গানে বিভোর হয়ে মহা সুখে রঞ্জিত। রং লেগেছে সবার মনে নব বৈশাখ পেয়ে ; কাটুক আঁধার চিরতরে আসুক আলো ধেয়ে।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

এ কেমন নববর্ষ

এ কেমন নববর্ষ শিরোনাম এ কেমন নববর্ষ কবি - স্বপন কুমার মজুমদার প্রতি বৈশাখে       আসে এই নববর্ষ, পাই কি সেখানে আজও সুরে গানে       প্রকৃত প্রাণের স্পর্শ! নাকি নিজেদেরই দিয়ে শুধু ফাঁকি মেকি কোলাহলে পরিণত তা কি! এত হাঁকাহাঁকি, কাছে ডাকাডাকি,       ফোটে কি মুখে সে হর্ষ! তা হলে কিসের এত সমারোহ,        এই শুভ নববর্ষ! নব বৈশাখে       হৈ চৈ কত করছি, একটুও তাতে নিজেকে নতুন       শুদ্ধ ক'রে কি গড়ছি! 1st জানুয়ারি এলেও তো দেখি এই বাঙালিরই উচ্ছাস সে কী! কোনটা যে খাঁটি, কোনটা যে মেকি,       কী আদর্শকে ধরছি! বুঝে বা না বুঝে কোনো ছুতো খুঁজে       ফূর্তিই শুধু করছি। কবে সে বোধের       উজ্বল জ্যোতি ঘিরবে? বাঙালি আবার পরবাশ ফেলে       বাঙালির বেশে ফিরবে। hat coat পরা ...

শুভ হোক নবঃ বর্ষ ১৪২১

শুভ হোক নবঃ বর্ষ ১৪২১

খোকন সোনা

খোকন সোনা শিরোনাম   খোকন সোনা কবি ; আজিম হোসেন আকাশ  আকাশ জুড়ে মেঘ জমেছে বৃষ্টি এলো ওই, মাগো তোমার খোকন সোনা ঘরে এলো কই? সাত সকালে বের হয়েছে অল্প কিছু খেয়ে, দুষ্টুমিতে মগ্ন বুঝি খেলার সাথী পেয়ে। পুকুর পাড়ের আম গাছেতে মারল যখন ঢিল, রহিমউদ্দিন দৌড়ে এসে মারল ছুঁড়ে কিল! কেঁদে কেঁদে তোমার ছেলে ফিরল যখন ঘরে, সোহাগেতে জড়িয়ে নিলে জিজ্ঞেস না করে। মাগো আমি ছোট্ট যখন ছিলাম তোমার কোলে, এমনি করে আদর সোহাগ আমায় দিয়েছিলে।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

তুমিও কি

শিরোনাম তুমিও কি তুমিও কি কবি - নাগরিক কবিয়াল NK মনিষীর চোখের গভিরে লোভ দেখেছি , সর্বহারা নেতার দেখেছি পকেটে মোটা মানিব্যাগ। অসহায় ভিখিরিনীর বিলাশি প্রহর , সামান্য কেরানীর পাঁচতলা বাস ভবন । সমাজ সেবকের প্রকাশ্য লুট পাট  , রক্ষক বাহিনীর ভক্ষক চেহারা , তুমিও কি গোপনে পোষ কোন অন্য কোনও চেহারা ? তুমিও কি ?   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স